১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার দর্শনার বাবু

দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মোকলেছুর রহমান, এএসআই মো. মতিয়ার রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, ঢাকার পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. আক্তারুজ্জামান বাবু ওরফে ‘ব্যাটারি বাবু’কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর হাজীপাড়ার মো. জুলফিকারের ছেলে।

পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় সীমান্তে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও স্থানীয়দের মতবিনিময়

ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার দর্শনার বাবু

আপডেট সময় : ১১:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬