০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ কেন্দ্রীয় সংসদের

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে কৌশিক আহমেদ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনার মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত আংশিক কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম; সহসভাপতি মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান; সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন; সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম।

কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় সংসদের কাছে জমা দিতে বলা হয়েছে।

এর আগে, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।

Tag :
এখন আলোচনায়

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ কেন্দ্রীয় সংসদের

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

আপডেট সময় : ১১:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬