০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যানেল ওয়ান ডিজিটালে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হলেন তরুণ সাংবাদিক মুন্না রহমান

দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম চ্যানেল ওয়ান ডিজিটাল বিভাগের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মুন্না রহমান। গতকাল শনিবার রাজধানীর গুলশানে চ্যানেল ওয়ানের প্রধান কার্যালয়ে মুন্না রহমানের হাতে নিয়োগপত্র তুলে দেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন। এ সময় তার গলায় আইডি কার্ড পরিয়ে দেন চ্যানেল ওয়ান ডিজিটাল বিভাগের সম্পাদক সাখাওয়াত হোসেন। চ্যানেল ওয়ান ডিজিটাল বিভাগের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় সকলের কাছে দোয়া চেয়েছেন এই তরুণ সাংবাদিক।

২০১৮ সালের জুন মাসে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মধ্য দিয়ে মুন্না রহমানের সাংবাদিক জীবনের সূচনা হয় । বর্তমানে তিনি স্থানীয় দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। সেই সাথে জাতীয় অনলাইন এইমাত্র নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন। চ্যানেল ওয়ানের ডিজিটাল বিভাগে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মহল ও সুধীজনেরা।

চ্যানেল ওয়ান দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম। সম্ভাবনার কথা বলে স্লোগানে বর্তমানে এটি চ্যানেল ওয়ান ডিজিটাল বিভাগ সচল রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। সেই লক্ষ্যে দেশের মোট ১৫ টি জেলার ডিজিটাল বিভাগের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

মুন্না রহমান ডিজিটাল বিভাগে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক, সাংবাদিক মো. পলাশ উদ্দীন, এ এইচ কামরুল, আলমগীর রনি, আফজালুল হক, শেখ লিটন, আব্দুল্লাহ হক সহ সুধীজনেরা শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :
এখন আলোচনায়

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

চ্যানেল ওয়ান ডিজিটালে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হলেন তরুণ সাংবাদিক মুন্না রহমান

আপডেট সময় : ০৯:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬