১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেরুজ চিনিকলের আখ রোপণ কার্যক্রম অব্যাহত

বৈরী আবহাওয়ার মধ্যেও থেমে নেই চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ লিমিটেড)-এর আখ রোপণ কার্যক্রম। চলতি ২০২৬-২৭ রোপণ মৌসুমে আখ রোপণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে এক মাঠ থেকে অন্য মাঠে ছুটে চলেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাব্বিক হাসান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি মিলসগেট (পূর্ব) ও মিলসগেট (পশ্চিম) সাবজোনের ১৯ নম্বর ইউনিটের ৩ ও ৬ নম্বর ব্লকে আখ রোপণ কার্যক্রম তদারকি করেন এবং স্থানীয় আখচাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আখ রোপণের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণে ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান (এফসিএমএ) বিরামহীনভাবে বিভিন্ন ইউনিটের মাঠ পরিদর্শন ও চাষিদের উদ্বুদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া ও ডিজিএম (সম্প্রসারণ) মো. মাহবুবুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও আখচাষিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন।

পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোং-এর মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্রসারণ) মো. মাহবুবুর রহমান, মিলসগেট (পূর্ব) সাবজোন প্রধান মো. মাহফুজুল আলম রতন, মিলসগেট (পশ্চিম) সাবজোন প্রধান মো. মোজতাহিদুল ইসলাম এবং সিডিএ মাইনুদ্দিন আহমেদ, সোহেল রানা, মাহবুবুর রহমান ও গাজী মিজানুর রহমান।

চিনিকল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ব্যবস্থাপনা পরিচালকের সার্বিক দিকনির্দেশনা এবং চাষি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় চলতি মৌসুমে আখ রোপণের নির্ধারিত লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হবে।

Tag :
এখন আলোচনায়

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল ও নকল স্বাক্ষরসহ আটক ১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেরুজ চিনিকলের আখ রোপণ কার্যক্রম অব্যাহত

আপডেট সময় : ০৭:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬