
লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলা ও টাকা লেনদেনের অভিযোগে ৭জনকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টা ২০মিনিটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দিরের পাশে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করা হয়। পরে অপর ৪জনকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।
ডিবি পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনে Bee999, KG999, Joya777, Crickex, TK999.com, Babu88.com-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট পাওয়া গেছে। এ ছাড়া নগদ ও বিকাশে টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 


















