০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৭ই নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ঘটনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান একেএম মমিনুল হক। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখেন। একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি মানেই গণতন্ত্র। বিএনপি মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। মন্ত্রী জানান, আগামী ১৯শে নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাট সফর করবেন। এ সময় তিনি খাল খনন কর্মসূচির উদ্‌বোধন এবং জেলার ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আরও বলেন, স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে বাল্যবিবাহ ও যৌতুকসহ সামাজিক সমস্যা মোকাবিলায় লালমনিরহাটে একটি মডেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে স্থানীয় দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

পরে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালির উদ্বোধন করেন। এতে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে

আপডেট সময় : ১০:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬