০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

বাংলাদেশ পুলিশের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া সদর ট্রাফিকের উদ্যোগে ভেড়ামারা থানা এলাকায় জোরদার অভিযান ও বিশেষ চেকপোস্ট পরিচালিত হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় দিনভর এ অভিযানে নেতৃত্ব দেন সদর ট্রাফিকের সার্জেন্ট মোঃ মইনুল ইসলাম।

অভিযান চলাকালে সড়ক-মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং মোটরবাইক চালকদের হেলমেট ব্যবহার যাচাই করা হয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে মোট ২৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করে মোটরসাইকেল চালকদের হাতে মামলার স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে। অভিযানের দায়ীত্বে থাকা সার্জেন্ট মোঃ মইনুল ইসলাম জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ বিশেষ তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

দামুড়হুদায় মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৪, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

আপডেট সময় : ০৭:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬