০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হাঁসবাড়ীকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়

পলাশবাড়ীতে স্কুলছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে মানবাধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে পল্লীশ্রী হোপ প্রকল্পের আয়োজনে স্কুল পর্যায়ের ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী হোপ প্রকল্পের আয়োজনে এবং বিএমজেড জার্মানির কারিগরি ও আর্থিক সহায়তায় ম্যাচটির আয়োজন করা হয়।

উত্তেজনাপূর্ণ খেলায় হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের মেয়েরা।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন সরকার, হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, প্রকল্প সমন্বয়কারী মাহামুদ মানিক, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মতিয়া বেগম মুক্তি, এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী ও শামীমা নাছরিন, মেট ও শিক্ষক এস এম শাহজাহান, শাকিলা জাহান মুন্নি, আশাফউদ্দৌলা, সোহেল, শ্রী জয়দ্রথ, উত্তম কুমার, আমিনুল ইসলাম ও মাজহারুল ইসলাম।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

Tag :

সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির

হাঁসবাড়ীকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়

পলাশবাড়ীতে স্কুলছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬