
গাইবান্ধার পলাশবাড়ীতে মানবাধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে পল্লীশ্রী হোপ প্রকল্পের আয়োজনে স্কুল পর্যায়ের ছাত্রীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী হোপ প্রকল্পের আয়োজনে এবং বিএমজেড জার্মানির কারিগরি ও আর্থিক সহায়তায় ম্যাচটির আয়োজন করা হয়।
উত্তেজনাপূর্ণ খেলায় হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের মেয়েরা।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন সরকার, হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, প্রকল্প সমন্বয়কারী মাহামুদ মানিক, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মতিয়া বেগম মুক্তি, এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী ও শামীমা নাছরিন, মেট ও শিক্ষক এস এম শাহজাহান, শাকিলা জাহান মুন্নি, আশাফউদ্দৌলা, সোহেল, শ্রী জয়দ্রথ, উত্তম কুমার, আমিনুল ইসলাম ও মাজহারুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।