০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিজিবির অভিযানে সোয়া লাখ টাকার মাদক জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা, ইস্কাপ সিরাপের ৯৯টি বোতল এবং ফেয়ারডিল সিরাপের ৮১টি বোতল জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তিনটি বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।

শুক্রবার রাত ১টা ২০ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালাটারী এলাকায় অভিযান চালানো হয়। একই দিন রাত ৩টা ২০ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন লালমনিরহাটের হাতীবান্ধা থানার উত্তর ঝাউরানী এলাকায় এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বিদ্যাবগীস এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করবে বলে জানতে পারে তারা। অভিযানের সময় টহলদল সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহন করা মাদকদ্রব্য ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বালারহাট বিওপি এলাকা থেকে ১৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা, ঝাউরানী বিওপি এলাকা থেকে ৯৯টি ইস্কাপ সিরাপের বোতল এবং গংগারহাট বিওপি এলাকা থেকে ৮১টি ফেয়ারডিল সিরাপের বোতল জব্দ করা হয়।

জব্দকৃত গাঁজার সিজার মূল্য ৫৪ হাজার ২৫০ টাকা, ইস্কাপ সিরাপের ৯৯টি বোতলের মূল্য ৩৯ হাজার ৬০০ টাকা এবং ফেয়ারডিল সিরাপের ৮১টি বোতলের মূল্য ৩২ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপডেট সময় : ০২:২৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬