
লালমনিরহাটে নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে আলোচনা সভা ও সোলার পাম্প বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম হেড কাজী মর্শেদ আলম, ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক ভূবন চন্দ্র রায়, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার আব্দুল কুদ্দুস সরকার, প্রকল্প সমন্বয়কারী মশিউর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান মিজান।
এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মো. রমজান আলী, সিনিয়র সাংবাদিক মো. মাসুদ রানা রাশেদসহ স্থানীয় অধিকারভিত্তিক কর্মসূচি-৫৩-এর আওতায় নারী কৃষক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ করা হয়। একই সঙ্গে সোলার পাম্পের মাধ্যমে পানি উত্তোলন পদ্ধতির ব্যবহারিক প্রদর্শন করা হয়।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 
















