
পাবনার সাঁথিয়ায় আহসান হাবিব সবুজ নামক এক আদম ব্যবসায়ীর নিকট থেকে পাওনা টাকা চাইতে গিয়ে মামলা হামলার ভয়, প্রতারণা ও মিথ্যা সংবাদ পরিবেশনের শিকার হয়েছেন ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাগর আউয়াল লালু, হেকমত ওআঃ মান্নান সহ অসংখ্যা ভুক্তভোগীগণ।
এমনকি পাওনা টাকা ফেরত না দেওয়ার ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, এমনকি মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশন করায় এই আদম ব্যবসায়ী আহসান হাবিব সবুজ।
ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিল চাপরী আদর্শ গ্রামে। এদিকে উক্ত আদম ব্যবসায়ী নিকট থেকে পাওনা প্রায় ১৫ লক্ষ টাকা ফেরত না পাওয়ায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোলাম রসূল নামক এক ভুক্তভোগী।
জানা যায়, বিলচাপরি গ্রামের হাবিবুর রহমান মাস্টারের ছেলে আহসান হাবিব সবুজ বিদেশে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অসংখ্য মানুষের নিকট থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। দীর্ঘদিন ধরে নিজ এলাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় সে।
দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ায় কিছু কিছু ভুক্তভোগীদের ভুয়া ভিসা, ভুয়া ওয়ার্ক পারমিট, টিকিট দিয়ে প্রতারণা করেন। তার প্রতারণার ফাঁদে পড়ে অনেক পরিবার পথে বসেছেন।
প্রতারণার অর্থ দিয়ে তিনি নিজ গ্রামে করেছেন কোটি টাকার বিলাসবহুল বাড়ি সহ অঢেল সম্পদ।
সরজমিনে গিয়ে জানা যায়, সাগর আউয়ার লালুর শ্যালক, হেকমত এবং মান্নানের আত্মীয়র নিকট থেকে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়উক্ত আদম ব্যবসায়ী। আত্মীয়গণ লালু, ঃহেকমত এবং মান্নানকে সাক্ষী রেখে উক্ত আদম ব্যবসায়ীকে টাকা প্রদান করে। দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীরা তাদের মাধ্যমে উক্ত আদম ব্যবসায়ী নিকট থেকে টাকা ফেরত চায়। পাওনা টাকা চাইতে গেলে টাকা ফেরত না দেওয়ার ফন্দি এঁটে ভুক্তভোগীদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন আদম ব্যবসায়ী সবুজের স্ত্রী। এবং বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যাও বানোয়াট সংবাদ প্রচার করে।
এ বিষয়ে স্থানীয় দোকানদার মোনজাত বলেন, প্রতিদিন অনেক লোক পাওনা টাকা চাইতে সবুজের বাড়িতে আসে। এ কারণে সবুজ পালিয়ে বেড়াচ্ছে। সবুজ একজন আদম ব্যবসায়ী। সে প্রতারণা করে মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নেয়। প্রতারণা ছাড়া তার আর কোন জ্ঞাত আয়ের উৎস নাই। প্রতারণার মাধ্যমে মানুষের নিকট থেকে টাকা আত্মসাৎ করে সে কোটি কোটি টাকার বাড়িসহ অটেল সম্পদের মালিক হয়েছে।
এ বিষয়ে ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাগর আওয়ার লালু বলেন, আমি বা আমার ছত্র ছায়ায় থাকা কেউ আদম ব্যবসায়ী নিকট থেকে চাঁদা দাবি করিনি। আমাকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমার আত্মীয়র পাওনা টাকা ফেরত না দেওয়ার ফন্দি এঁটে মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সহ মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা করেছে প্রতারক আদম ব্যবসায়ী সবুজ । আমি এর তীব্র প্রতিবাদ সহ প্রতারক আদম ব্যবসায়ী আহসান হাবীব সবুজের উপযুক্ত বিচার দাবি করছি।
পাবনা প্রতিনিধি 



















