১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৩৮ Time View

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের স্টাফ শ্রাবণ পালের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

শ্রাবণ পালের বাসায় পরিবারের সদস্যরা হঠাৎ একটি সাপ দেখতে পান। আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে যান। পরে স্থানীয়রা ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন। সদস্যরা ঘটনাস্থলে এসে সাপটিকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, কালনাগিনী সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সেটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত সাপটি নির্বিষ।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আনসার ও ভিডিপির কার্যক্রম পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ

হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬