
পটুয়াখালী শহরের বড় চৌরাস্তা এলাকায় অটোরিকশা ও রিকশার সংঘর্ষে জব্বার আকন (৭০) নামে এক বৃদ্ধ নিহত।
বুধবার (২৫ মার্চ) সকাল প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার আকন পটুয়াখালী সদর উপজেলার ১২ নম্বর বড় বিঘাই ইউনিয়নের বড় গ্রাম এলাকার বাসিন্দা। তার পিতার নাম কাশেম আকন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বড় চৌরাস্তা এলাকায় একটি অটোরিকশা ও একটি রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জব্বার আকন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পটুয়াখালী প্রতিনিধি 





















