০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যুবদল-ছাত্রদলের স্বেচ্ছাসেবী কার্যক্রম

  • জাবেদ হোসেন
  • আপডেট সময় : ১০:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪৮ Time View

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনে কাজ করছে স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রনির নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। শহরের ওয়ারলেস বাজার এলাকায় দীর্ঘদিন ধরে লেগে থাকা যানজট কমাতে প্রায় ৪০ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবক একযোগে কাজ করেন।
সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা রাস্তার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন এবং সিএনজি ও অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছেন। এতে করে সাধারণ মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারছেন এবং ঈদযাত্রা অনেকটাই সহজ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি একে আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা জানান, জনসাধারণের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নূর মোহাম্মদ রনি ইতিপূর্বেও এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

চাঁদপুরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যুবদল-ছাত্রদলের স্বেচ্ছাসেবী কার্যক্রম

আপডেট সময় : ১০:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬