
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, দলমত নির্বিশেষে ধনী-দরিদ্র প্রতিটি ঘরে ঘরে।
নন্নী ইউনিয়নের সকল মানুষের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরো বলেন- আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখে-দুখে সবসময় পাশে ছিলাম এবং আগামীতেও আপনাদের সেবা করে যেতে চাই। বর্তমানে বিএনপি সরকার জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে করবে।
এবার ঈদের খুশি যেন সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, সেই প্রার্থনাই করি। আমি বিএনপি নেতাকর্মীসহ ০২ নং নন্নী ইউনিয়নের প্রতিটি মানুষের
সুস্বাস্থ্য ও সুন্দর জীবন
কামনা করছি। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
সেই সাথে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নন্নী ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি 





















