০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর খাদে, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি দ্রুতগতির মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক্টর খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় ট্রাক্টরে থাকা এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর এলাকার কন্যানগর ঈদগাঁর অদূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকার ‘লতিফ ব্রিকস’ থেকে ইট বোঝাই করে একটি ট্রাক্টর কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কন্যানগর ঈদগাঁর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল হঠাৎ ট্রাক্টরের সামনে চলে আসে। মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ট্রাক্টর চালক আসিফ আকস্মিক ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আব্দুল্লাহ (৪০)। তিনি আন্দুলবাড়িয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সাফদারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর ও মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি বাজাজ ডিসকভার মডেলের (রেজিস্ট্রেশন নম্বর: যশোর হ-১৯-৪৭৩৯)।
তিনি আরও জানান, মোটরসাইকেলকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক মোটরসাইকেল চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

কোটচাঁদপুরে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর খাদে, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ০৯:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬