১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দীন বুলবুল সিডলের মা আর নেই

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল এর মা এবং আধুনিক কোটচাঁদপুর পৌরসভার রূপকার ও সাবেক মেয়র এ কে এম সিরাজুল হক সিরু মিয়ার সহধর্মিণী আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। মরহুমা ছিলেন একজন ধর্মপরায়ণ, সৎ, দানশীলা ও মানবিক গুণে গুণান্বিত নারী। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজ বাদ আসর কোটচাঁদপুর হাই স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে। এদিকে মরহুমার মৃত্যুতে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলা পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দীন বুলবুল সিডলের মা আর নেই

আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫