১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন নাজমুল হুদা রিপন। তাঁর প্রার্থিতা ঘোষণার পর সমর্থনে গাড়িবহর নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা চালিয়েছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।

এ উপলক্ষে আয়োজিত প্রচারণামূলক কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা গাড়িবহরের মাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণা চালান এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা তানবির হোসেন, আইম্মে পরিষদ গলাচিপার সভাপতি হাফেজ মাওলানা কাইয়ুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার ডা. ফোরকান গাজী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা।

কর্মসূচিতে নেতারা নাজমুল হুদা রিপনের প্রার্থিতাকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। গাড়িবহর নিয়ে এই প্রচারণার মধ্য দিয়ে গলাচিপা পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে জনসংযোগ কার্যক্রম শুরু হয়েছে বলে আয়োজকেরা জানান।

Tag :
এখন আলোচনায়

আপডেট সময় : ১২:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬