১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

 দামুড়হুদায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ , নারীসহ আহত ২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ২২জন আহত হয়েছে। আহতরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর চাঁদপুর জোড়াতলা মাঠে এই সংঘষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- গ্রামের আব্দুল হালিমের ছেলে শাখাওয়াত হোসেন(৩৫), আফছার আলীর ছেলে মিলন হোসেন (৩০),নুর হকের ছেলে রকিবুল রহমান (৩৮), মাহাবুবুর রহমান (৪০), মাহাবুবুর রহমানের ছেলে তানভির (২৫), মৃত আফসার আলীর ছেলে আব্দুল আলিম (৩৫), মস্তবারী মন্ডলের ছেলে ইউনুস আলী (৫০), তাহাজ উদ্দীনের স্ত্রী রশিদা খাতুন (৪০), সামসুলের স্ত্রী আছিয়া খাতুন (৩০), সামসুল হকের ছেলে হায়দার আলী (৫০), হায়দার আলির ছেলে হাসিবুর (১৯), তাহাজ উদ্দীনের ছেলে শহিদ (১৮), রাশিদুলের ছেলে ইনামুল (২২), নাজের আলীর ছেলে শরিফুল (৩৫), নাজের মন্ডলের ছেলে রফিকুল (৫০), খোদা বক্সএর ছেলে বাবলু (৪০), বিল্লাল হোসেনের ছেলে জুবায়ের হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলী ও মৃত আফসার আলীর ছেলে আব্দুল হালিম দের সঙ্গে উপজেলার উত্তরচাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। আদালতে মামলা রয়েছে। গতকাল সকালের দিকে হালিম গং ওই জমিতে পাট বুনতে গেলে উভয় গ্রপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ২০-২২জন আহত হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফাহামিদা আক্তার রুনা বলেন, মারামারির ঘটনায় সকাল থেকে আহত রোগী আসছে বর্তমানে এখানে ১৫-১৬ জনকে ভর্তিকরা হয়েছে। এছাড়াও মারাত্নক আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে প্ৗেছে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনা হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলা পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

 দামুড়হুদায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ , নারীসহ আহত ২২

আপডেট সময় : ০৩:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫