১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
আইনজীবী সমিতির নিন্দা

চুয়াডাঙ্গা জজ কোর্ট চত্বরে সাবেক পিপি হামলার শিকার

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. বেলাল হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির পুরাতন বিল্ডিংয়ের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে অ্যাড. বেলাল হোসেন আইনজীবী সমিতির পুরাতন বিল্ডিং মিলনায়তনে তার চেয়ারে বসেছিলেন। এ সময় ১০-১২ জনের একদল যুবক আচমকা তাকে মারধর শুরু করে। ওই সময় তাকে আইনজীবী সমিতির বিল্ডিং থেকে তার শার্টের কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে আসে। এরপর শুরু হয় আরেক দফা মারধর। প্রায় ২০ মিনিট ধরে তাকে মারধর করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা অনেকে জানান। এ ঘটনায় আশেপাশের মানুষজন এগিয়ে এলে দুর্বৃত্তরা গালিগালাজ করতে করতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে সাবেক পিপি অ্যাড. বেলাল হোসেন জানিয়েছেন, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির পুরাতন বিল্ডিংয়ে বসেছিলাম। হঠাৎ ১০-১২ জন ব্যক্তি আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে প্রচন্ড মারধর করে। আমার শার্ট ও টাই ছিঁড়ে ফেলে। এরপর আমাকে ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে এসে আরেক দফা মারধর করে। আমি ওই সময় তাদেরকে অনুরোধ করি আমি অসুস্থ আমাকে আর মারধর করো না। তারা আমাকে মারধরের সময় বিভিন্নভাবে গালিগালাজ করতে থাকে এবং বলে শালা তুই কোর্টে আসবি না। এসব মামলা তুই পরিচালনা করবি না। আমি তাদেরকে বার বার অনুরোধ করতে থাকি, আমাকে না মারার জন্য। প্রায় ২০ মিনিট ধরে তারা আমার ওপর এ হামলা চালায়। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। কারণ আমি কারর সাথে কোনো অন্যায় করিনি।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মসলেম উদ্দিন এ ঘটনায় তীব্র নিন্দা এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, এ ঘটনায় আমরা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছি। সে সব রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খল বিবাদগামী কর্মী সাবেক পিপির উপর ন্যাক্কারজনক হামলা করেছে, তাদের কর্মীদের এ সব কাজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করেছি। ভবিষ্যতে এমন ঘটনা আমাদের উপরও ঘটতে পারে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, সংবাদ পেয়ে কোর্ট এলাকায় ডিউটিরত পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। আমি যতদূর জানতে পেরেছি একটি মামলার জামিনের বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলা পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

আইনজীবী সমিতির নিন্দা

চুয়াডাঙ্গা জজ কোর্ট চত্বরে সাবেক পিপি হামলার শিকার

আপডেট সময় : ০৪:২১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫