১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২০ বছর দেশের রাজনীতিতে কারা প্রভাব ফেলবেন, জানালেন তথ্য উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৮৫ Time View

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। পুরোনো ছবি

আগামী ২০ বছর দেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে।’

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্বদানকারী নাহিদ বলেন, অভিজ্ঞতার অভাব ও অন্য সীমাবদ্ধতা সত্ত্বেও তরুণরা সম্ভাব্য সকল উপায়ে দেশের জন্য অবদান রাখতে চায়। দীর্ঘস্থায়ী স্বৈরশাসনের পতনের পর বাংলাদেশের তরুণ প্রজন্ম কীভাবে দেশ পুনর্গঠনে অবদান রাখছে, তা এখন সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছে।

নাহিদ বলেন, তরুণরা দায়িত্ব গ্রহণ করতে ও ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রস্তুত। তাদের ওপর অর্পিত জনগণের আস্থা ও বিশ্বাস আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় সারাদেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব, ২০২৫ উদযাপনের প্রাক্কালে নাহিদ এ সাক্ষাৎকার দিয়েছেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ উৎখাতের জন্য ২০২৪ সালে তরুণদের ত্যাগ ও প্রতিরোধ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছে।’

তিনি বলেন, ‘আমরা নিজেরাই সেই তরুণ সমাজের প্রতিনিধি। আমরা তরুণ প্রজন্মকে এমন একটি রাজনৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই, যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’

সূত্রhttps://dainikamadershomoy.com/details/01948e7e268c

Tag :
এখন আলোচনায়

আগামী ২০ বছর দেশের রাজনীতিতে কারা প্রভাব ফেলবেন, জানালেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫