০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গড়াইটুপি ইউপির গবরগাড়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে গবরগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গড়াইটুপি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গড়াইটুপি ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি আবুল কাদেরের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন- তিতুদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দর্শনা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা এখন স্বৈরাচার মুক্ত দেশে বসবাস করছি। ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট এবং ক্ষমতার অপব্যবহার করে দেশে একনায়কতন্ত্র ক্ষমতা কায়েম করতে চেয়েছিল। তারা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এদেশের গণতন্ত্রের দল বিএনপির উপর গণ মানুষের আস্থা রয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে।

গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল হকের সঞ্চালনায় কর্মীসমাবেশে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রবিউল মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, অ্যাডভোকেট পারভেজ আহম্মেদ, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি সাহাবুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম, দর্শনা থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম মাস্টার, গড়াইটুপি ইউনিয়ন মৎস্যদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল হোসেন, ছাত্রদল নেতা ইয়ামিন হোসেন।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

গড়াইটুপি ইউপির গবরগাড়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫