
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনিস্টিটিউট (বি এস আর আই) এর আয়োজনে ও আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে কেরু এন্ড কোম্পানির মিলগেট (পূর্ব) সাবজনের ৫নং ইউনিটে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামে স্থানীয় আখ চাষিদের নিয়ে এই মাঠ দিবস পালন করা হয়।
বিএসআরআই (ঈশ্বরদী) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার কৃষিবিদ খন্দকার গোলাম মাওলা (বিপিএম-সেবা)। বিশেষ অতিথি ছিলেন- কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, বিএসআরআই (পাবনা) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কীটতত্ত্ব বিভাগের প্রধান আতাউর রহমান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিতত্ত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগের প্রধান ড. এ কে এম রাশেদুল ইসলাম, পাবনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. কে এম রেজাউল করিম, পাবনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও সরজমিন গবেষণা বিভাগের প্রধান মনির হোসেন, কেরু এন্ড কোম্পানির ৫নং ইউনিটের সিডিএ সাকী মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- উথলী গ্রামের আখ চাষি শামীম হোসেন, আবজালুর রহমান ধীরু, আজিবার রহমান, আরিফ হোসেন, রাশেদুল ইসলামসহ কেরু এন্ড কোম্পানির কর্মকর্তা ও স্থানীয় আখ চাষিরা।
মাঠ দিবস অনুষ্ঠানে আখ চাষিদের আখের সাথে সাথী ফসল চাষাবাদ পদ্ধতির নানা সুবিধা নিয়ে আলোচনা হয়।
হাসান নিলয় 






















