১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে আন্তঃইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্ণামেন্টে বারাদী ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বারাদী ইউনিয়ন পরিষদ টাইব্রেকারে ৫-৩ গোলে প্রতিবেশী পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোন দলই কোন গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। এতে বারাদী ইউনিয়নের পক্ষে আকাশ, সামিউল আলম, পরশ, রিয়াদ এবং রিফাত একটি করে গোল করেন। পিরোজপুরের পক্ষে সুমন, জাহিদ হাসান এবং সাদ্দাম একটি করে গোল করেন। পিরোজপুরের সাদ্দাম সর্বোচ্চ গোলদাতা এবং বারাদীর গোলরক্ষক জিহাদ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

Tag :
এখন আলোচনায়

মেহেরপুরে আন্তঃইউনিয়ন ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫