
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত তিতুদহ ইউনিয়নের ছোট আড়িয়ায় মসজিদের সামনে থেকে ইমামের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার এশার নামাজের সময় মসজিদের পাশে থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছে বলে জানা যায়।
সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর গ্রামের জাফর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন ছোট আড়িয়া গ্রামের একটি মসজিদে ইমামতি করেন। বুধবার এশার নামাজ পড়ানোর জন্য তিনি মসজিদে যান। ইমাম জাহাঙ্গীর হোসেন তার ব্যবহৃত হিরো গ্লামার মোটরসাইকেলটি মসজিদের পাশে লক করে মসজিদের ভিতরে প্রবেশ করেন। এশার নামাজ শেষ করে বাইরে এসে দেখতে পান তার ব্যবহৃত মোটরসাইকেলটি যথাস্থানে নেই। পরে অনেক খোঁজা-খুঁজি করে মোটরসাইকেলটি না পেয়ে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসের নিকট জানতে চাইলে তিনি বলেন, ইমামের মোটরসাইকেলটি চুরির বিষয়ে আমার জানা নেই।
বিশেষ সংবাদদাতা 






















