১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল নওরিন শোয়েবা নোভা (১৫) নামে এসএসসি পরীক্ষার্থীর। সে হরিণাকুণ্ডু শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছরের এসএসসি পরীক্ষার্থী। বুধবার দুপুরে উপজেলার হল বাজার লোহাপট্টি নামক স্থানে এ দুর্র্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নওরীন শোয়েবা নোভা হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের কর্মরত উচ্চমান সহকারী নজরুল ইসলাম এবং আহাদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস আক্তার দম্পত্তির ছোট মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে নওরিন শোয়েবা নোভা হরিণাকুণ্ডু হল বাজার থেকে ফেরার পথে ইট বোঝায় ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। পরবর্তীতে হরিণাকুণ্ডু থানা পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হরিণাকুণ্ডুু থানার অফিসার ইনচার্জ এম.এ. রউফ খান জানান, আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

আপডেট সময় : ০৩:৫৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫