১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে : প্রধান উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৬৩ Time View

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কোরিয়ান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংসহ বেশ কয়েক জন শীর্ষ বিদেশি বিনিয়োগকারী সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা এ সময় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিকার ইস্যু আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সমাধান হবে বলে জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, এই নতুন বাংলাদেশ আমাদের প্রয়োজন। আমি সত্যিই অভিভূত। আশা করছি, এ বছর দেশের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে। অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ শ্রম সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং তার বিশেষ দূত লুেফ সিদ্দিকী এ বিষয়ে কাজ করছেন।

কিহাক সাং এ সময় বেশকিছু বিষয় উত্থাপন করেন, যেগুলো বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলে তিনি মনে করেন। তিনি প্রধান উপদেষ্টাকে দেশে বড় আকারের বিনিয়োগের পরিবেশ উন্নত করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা সাংকে বলেন, আমরা কোরিয়ান ইপিজেডকে বাংলাদেশের সবার জন্য মডেল হিসেবে দেখতে চাই। আমরা আশা করি, এতে বড় ধরনের বিনিয়োগ আসবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে।
কিহাক সাং কেইপিজেডের সঙ্গে জড়িত দীর্ঘকালীন সমস্যাগুলো সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, আরো কোরীয় বিনিয়োগকারী এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। এতে অন্য বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে যাবে। কেইপিজেড নিঃসন্দেহে বিনিয়োগকারীদের জন্য মডেল হবে।

ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান এ সময় চট্টগ্রাম বন্দর দিয়ে দ্রুত শিপমেন্ট নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বৃহত্তম বন্দরে ধীরগতির টার্নঅ্যারাউন্ড টাইম বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর উচ্চমানের ও ফ্যাশন পোশাকের অর্ডার না পাওয়ার জন্য অনেকাংশে দায়ী। তিনি বলেন, ফ্যাশন পোশাকের খুব দ্রুত রপ্তানি প্রয়োজন, সম্ভবত ১০-১৫ দিনের মধ্যে। বাংলাদেশে উচ্চমানের ফ্যাশন অর্ডার নেই কারণ কখনো কখনো অর্ডার পাঠাতে কয়েক মাস সময় লাগে। তিনি ভিয়েতনামের উদাহরণ টেনে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি, যেখানে তিনি সাম্প্রতিক বছরগুলোতে বিপুল বিনিয়োগ করেছেন, কীভাবে রপ্তানি ত্বরান্বিত করার পদক্ষেপ নিয়েছে।

প্রফেসর ইউনূস বলেন, বন্দরের কার্যক্রম দক্ষ করতে তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তার বিশেষ দূত লুেফ সিদ্দিকী চট্টগ্রামকে এই অঞ্চলের একটি শীর্ষ বন্দর করার জন্য একাধিক পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

কিহাক সাং এবং ব্রিটিশ বিনিয়োগকারী মোহাম্মদ এ মতিন সব বিনিয়োগ প্রণোদনা সংস্থাকে এক ছাতার নিচে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এটি বিদেশি বিনিয়োগকারীদের দক্ষ ওয়ান স্টপ সেবা দেবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান চৌধুরী আশিক মাহমুদকে পাঁচটি বিনিয়োগ সংস্থাকে একটি অফিসের অধীনে আনতে বলেছেন। পোশাক জায়ান্ট ইন্ডিটেক্সের কান্ট্রি হেড হাভিয়ের কার্লোস সান্তোনজা ওলসিনা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ব্যাবসায়িক সংস্কার এবং ব্যবসা করার শর্ত সহজ করার জন্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

Tag :
এখন আলোচনায়

কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে : প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৫৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫