১১:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগরে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

মেহেরপুরের মুজিবনগরে ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত নুর হােসেন ভারতের নদীয়া জেলায় চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সােনাই শেখের ছেলে। মঙ্গলবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

এর পূর্বে সােমবার দিবাগত মধ্যরাতে বিজিবির একটিদল মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর বিওপির এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ নুর হােসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২ কেজি ১৮ গ্রাম। মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে স্বর্ণের বারসহ নুর হােসেনকে আটক করে।

বিজিবি (৬) চুয়াডাঙ্গা এর পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, ভারতীয় সীমান্ত পিলার ১০৪/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুজিবনগর মাঠের পার্শ্বে বাগানের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে নুর হােসেন ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত নুর হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের সাথে প্যান্টের ভিতর স্কটেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেট উদ্ধার করে। উক্ত প্যাকেটের মধ্য হতে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত নুর হােসেনকে মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান ছিলো।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

মুজিবনগরে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০৩:৩৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫