০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪‘শ মেট্রিক টন চাল আমদানি

দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪‘শ ৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে ভারতের গেঁদে বন্দর দিয়ে ৪২ ওয়াগনে রেলপথে এই চাল দর্শনা বন্দর ইয়ার্ডে পৌঁছে।

এ সময় ভারতের রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

এ চাল খালাসে নিযুক্ত সিএ্যান্ড এফ এজেন্ট আতিয়ার রহমান হাবু জানান, ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতিটন চালের ইনভয়েস মুল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, কাস্টমস পরীক্ষন ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহন করবেন।

উল্লেখ্য, ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। দর্শনা বন্দর দিয়ে আজ এ চালের প্রথম চালান দেশে ঢুকেছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ

দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪‘শ মেট্রিক টন চাল আমদানি

আপডেট সময় : ০৩:৩৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫