০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাভিন গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা

দামুড়হুদা উপজেলার দর্শনায় গাভিন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। মঙ্গলবার দর্শনা পৌর পিলখানায় নাসির কসাইকে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কসাই নাসির দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গা পাড়ার শরিফ সাদেকের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে রামনগর মাথাভাঙ্গা নদীর ধারে গাভীন গরু জবাই করে আলোচিত মাংস বিক্রেতা নাসির কসাই। স্থানীয়রা জানতে পেরে নাসির কসাইকে হাতে নাতে ধরে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাই। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কসাই নাসিরকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং মাংস বিনষ্ট করে মাটিতে পুতে ফেলার নির্দেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন- দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও দর্শনা পৌরসভার প্রসাশক কে,এইচ,এম তাসফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- পিলখানা পরিদর্শক মোমিনুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার সাজেদুল আলম, হারুন অর রশিদ ও আব্দুর রাজ্জাকসহ দর্শনা থানা পুলিশ।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ

গাভিন গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা

আপডেট সময় : ০৩:৩৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫