১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কেরু উচ্চ বিদ্যালয়ে পৌষ পিঠা পার্বন উৎসবে ব্যবস্থাপক রাব্বিক হাসান

নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে হবে

কেরু উচ্চ বিদ্যালয়ে পৌষ পিঠা পার্বন উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ পিঠা উৎসব আনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ পিঠা উৎসবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রব্বিক হাসান।

এ সময় তিনি বলেন, এমন একটা সময় ছিলো যখন আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করে পিঠা খাওয়ানোর একটা রেওয়াজ প্রচলিত ছিলো। কিন্তু এখন সেসব শুধুই স্মৃতি। শীতের সময়ে এখন আর বাড়িতে বেড়াতে আসা, অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়িত করা হয় না। এর ফলে দিনে দিনে পরিবারিক ও সামাজিক বন্ধনের মাধ্যমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ বন্ধন সুদৃঢ় করতে শহরের নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী সব পিঠার পরিচিতি তুলে ধরতে এ উৎসবের সুদুরপ্রসারী তাৎপর্য রয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনা ও উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুইয়া, মহাব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

বিদ্যালয় চত্বরে পৌষ পিঠা পার্বন উৎসবে ১৫টি পিঠার স্টল বসে। এ উৎসবে শত শত ছাত্র/ছাত্রী ও অভিভাবক উপস্থিত ভিড় জমায়। পিঠা কিনে খেতে দেখা যায়।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

কেরু উচ্চ বিদ্যালয়ে পৌষ পিঠা পার্বন উৎসবে ব্যবস্থাপক রাব্বিক হাসান

নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে হবে

আপডেট সময় : ০৩:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫