
নাহিদ রানা ও আকিফ জাভেদদের বোলিং তোপে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে ঢাকা ক্যাপিটাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে ১৬.৩ ওভারে এই সংগ্রহ পায় ঢাকা।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।
ব্যাটিংয়ে নেমে এদিন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। চলতি মৌসুমে বাজে সময় কাটানো দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ হাসান। ১৮ রান করে জেসন রয়। তবে আর কোনো ব্যাটারই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
রংপুরের হয়ে পেসার নাহিদ রানা ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান আকিফ।
অনলাইন ডেস্ক 













