০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত।

সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আমির আলী (৮০) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরো দুইজন আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ছোট খোঁচাভাড়ী নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আমির আলী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জোতমোকুন্দপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন ছেলে আজাদ আলী (৩৫) ও সেতাবগঞ্জ উপজেলার টেংরার হাটের সুরেস রায়ের ছেলে সনাতন রায় (২৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটরসাইকেলে করে তিন জন আরোহী ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন অপরদিক দিনাজপুর থেকে আসা একটি গেটলক যাত্রীবাহি বাস মোটরসাইকেলেটিকে মুখোমুখি ধাক্কায় দেয় এতে ঘটনাস্থালেই একজন মারা যান। আর আহত দুজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইন্সপেক্টর মোঃ সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করেছি ও আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।

Tag :
এখন আলোচনায়

ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত।

আপডেট সময় : ০৭:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩