০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা

ভেড়ামারায় অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার সকালে শহরের রেল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন।

জানা গেছে, অভিযানে দুই মাছ ব্যবসায়ী মো. কুব্বাত আলী (৩৮) ও মো. বাপ্পি হোসেন (৪২) মানবদেহের ক্ষতিকারক জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রয় করছিল। এ অপরাধে তাদের দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা সহকারী (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আনোয়ার হোসাইন বলেন, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০- এর ৩১ ধারায় রেল বাজারে মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ী মো. কুব্বাত ও মো. বাপ্পির নিকট থেকে মানবদেহের ক্ষতিকার জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। এ অপরাধে এ দু’জনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শান্ত হোসেন/আমাদের চুয়াডাঙ্গা

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

ভেড়ামারায় দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪