০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ৬৩ Time View

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। শনিবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের চালক ও যাত্রীর নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সাতক্ষীরা থেকে আসা একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। বাসটি গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ড্রাম ট্রাক হঠাৎ ব্রেক করে থেমে যায়। এ সময় বাসটি ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রোড ডিভাইডারের ওপরে উঠে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ ছাড়া হাসপাতালে নেয়ার পথে মারা যান বাসের এক যাত্রী। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ভ্যান চালক পেলো  মোটরসাইকেল পুরস্কার

বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

আপডেট সময় : ০৮:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩