০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক

আধিপত্যবাদবিরোধী লড়াই ও জাতীয় ঐক্যের ডাক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত উত্তেজনা এবং সাম্প্রতিক নাশকতার প্রেক্ষাপটে সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেন যে, তাদের বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

আওয়ামী লীগকে কেন এখন আর মূল প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে না, তার ব্যাখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে।

এনসিপির আহ্বায়কের দাবি অনুযায়ী, ভারত বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দেশের ভেতরের বিভিন্ন শক্তিকে ব্যবহার করে সীমান্তের এপার ও ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

সীমান্তে বিজেপির সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের যুক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, এই আধিপত্যবাদ মোকাবিলায় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ওসমান হাদির হত্যাকারীদের এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান নৈরাজ্য ও অগ্নিসংযোগ রোধে প্রশাসনের দুর্বলতা কাটিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া।

এছাড়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং বর্তমান সংবিধান সংশোধন কমিটি বাতিল করে একটি ‘সংস্কার পরিষদ’ গঠনের আহ্বানও জানানো হয়, যা প্রধানমন্ত্রী বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে এনসিপি নেতা উল্লেখ করেন।

নাহিদ ইসলাম স্পষ্ট করেন যে, শুধু ডিসেম্বর কেন্দ্রিক বা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো সাময়িক ঐক্য যথেষ্ট নয়; বরং ফ্যাসিবাদবিরোধী লড়াই ও সংস্কারের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন। পাশাপাশি অতীতের দলীয় পররাষ্ট্রনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়ন এবং গঙ্গা পানি বণ্টন চুক্তিতে ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আপসহীন থাকার আহ্বান জানিয়েছে দলটি।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়ে নাহিদ ইসলাম পাল্টা অভিযোগ করেন যে, আওয়ামী লীগ আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল এবং ভারতই সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনকারী দেশ।

বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু অংশ নেন। বৈঠক শেষে এনসিপির প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেয়।

বৈঠকের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন সাংবাদিকদের জানান, আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—বিএনপির এই মূলনীতিকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যেতে চায় সরকার।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট শক্তি যেন দেশের ভেতরে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে মত-পথ নির্বিশেষে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে মতবিনিময়ের ক্ষেত্রে কোনো পক্ষের শর্ত আরোপের বিষয় ছিল না বলেও স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

Tag :
এখন আলোচনায়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক

আধিপত্যবাদবিরোধী লড়াই ও জাতীয় ঐক্যের ডাক

আপডেট সময় : ১২:৩৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬