০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • সময়ের আলো
  • আপডেট সময় : ০৫:০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফররত তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদি সমাধানের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংকট নিরসনে রোহিঙ্গাদের নিজ দেশে অধিকার ও মর্যাদার সঙ্গে টেকসই প্রত্যাবাসন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের আরও দৃশ্যমান ও কার্যকর কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান তিনি।

Tag :

সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬