০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ

চুয়াডাঙ্গায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান পদে খাজা আমিরুল বাশার বিপ্লবকে প্রার্থী ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে চুয়াডাঙ্গায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ পুনর্গঠন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবিতে গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহিদ হাসান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চলের অন্যতম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব আলমগীর হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুশদী মজনু।

বক্তারা অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা হয়নি এবং বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে নিরপেক্ষতা ক্ষুণ্ন করা হচ্ছে। তারা নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের নিয়োগের সমালোচনা করেন এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন জনগণের প্রত্যাশা। তিনি দাবি করেন, জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রশাসন, পুলিশ ও গণমাধ্যমকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা, কর্মসংস্থান এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

পথসভায় জেলা ও উপজেলার নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tag :
এখন আলোচনায়

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণ ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ

চুয়াডাঙ্গায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬