০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ফরহাদ আহমেদ

পবিত্র ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে এই মহিমান্বিত দিন। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৩ নং রাজনগর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সদস‍্য চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ আহমেদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাকর্মী সহ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হযরত ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগের দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ঈদের এই পবিত্র দিনে সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে হবে।”

তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি প্রত‍্যাশা করে আরো বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ সেই আনন্দে অংশ নিতে পারে। তাই সমাজের বিত্তবানদের উচিত গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো।

মরহুম মজিবর রহমান মেম্বারের ছোট ছেলে তরুণ সমাজসেবক ফরহাদ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ৩নং রাজনগর ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন কামনা করে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :
এখন আলোচনায়

বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন আগামী ২৯ মে

রাজনগর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ফরহাদ আহমেদ

আপডেট সময় : ০২:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬