০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • জাবেদ হোসেন
  • আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৭ Time View

পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

শনিবার (১৬ মে ২০২৬) সকালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। পরে খালপাড়ে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের পরিবেশ ও কৃষি ব্যবস্থাকে টিকিয়ে রাখতে নদী-খাল পুনরুদ্ধারের বিকল্প নেই। দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি, নৌ-যোগাযোগ সচল এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলাধার সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে পর্যায়ক্রমে খাল, নদী ও জলাশয় পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা খোর্দ্দ খাল পুনঃখনন উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

স্থানীয়দের মতে, খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষি কাজে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

চাঁদপুরে শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৬:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬