০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে বীজ ও চারা বিতরণ

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে এক হাজার সদস্যের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং ৮০০ সদস্যের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের বিজ অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-২ জোন গোবিন্দগঞ্জ সাব-জোনাল ম্যানেজার বকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, বিজ-এর প্রধান কার্যালয়ের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান এবং কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন পলাশবাড়ী বিজ-এর শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ, প্রোগ্রাম সাপোর্ট অফিসার আঃ লতিফ, ধাপেরহাট শাখার প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা এ সময় পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে শাক-সবজি চাষের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত বিপর্যয় বাড়ছে, এ অবস্থায় বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রতি সদস্যের মাঝে আম ও লিচু গাছের চারা এবং লালশাক, চালকুমড়া, ঝিঙে, ঢেঁড়স ও বরবটির বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম সাপোর্ট অফিসার মাহমুদ হাসান।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিজ কৃষি কর্মসূচির উদ্যোগে বীজ ও চারা বিতরণ

আপডেট সময় : ০২:১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬