০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়াসহ লালমনিরহাট জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনালে বালকদের মধ্যে আদিতমারীর বালাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হাতীবান্ধার বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের মধ্যে পাটগ্রামের টেপুরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতীবান্ধার মধ্য সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৮-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Tag :
এখন আলোচনায়

মেহেরপুরে শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬