১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে যুবদল নেতা নাদিমের নেতৃত্বে মিছিল ও গণসংযোগ।

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫০ Time View

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম। বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় প্রিন্স নাদিমের নেতৃত্বে একটি মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন, কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি নাছিম খান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস কে আল-আমীন, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য হিরা মেম্বার, সাবেক সহ-প্রচার সম্পাদক হোসেন দেওয়ান বাবু, মালখানগর কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আনিছুর রহমান দুর্জয়, যুবদল নেতা শান্ত খান, জামাল ভূঁইয়া, নবরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণসংযোগকালে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহই যোগ্য নেতৃত্ব দিতে পারবেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে যুবসমাজকে নিয়ে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে যুবদল নেতা নাদিমের নেতৃত্বে মিছিল ও গণসংযোগ।

আপডেট সময় : ০৯:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬