১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আমিরুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৬ Time View

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সম্মেলন করেছেন ‘তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসা’।

শনিবার (২৭ ডিসেম্বর) নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী গ্রামীণ টাউয়ার সংলগ্ন মাদ্রাসা কার্যালয়ে এই আয়োজন করা হয়।

এ উপলক্ষে হামদ, নাত, তেলওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

হিফজ ও নূরানী তালিমুল কুরআন বোর্ড শেরপুর এর জিম্মাদার মুফতি রফিকুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিলের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসাটির সভাপতি ফজলুল হক, পরিচালক হাফেজ কারী আনোয়ার হোসেন, নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জাহিদ হাসান, সাংবাদিক আব্দুল মোমেন, শিক্ষক আজিজুর রহমান, মোঃ সোহেল, ফিরুজ আহমেদ, ইঞ্জিনিয়ার আবু দাউদ প্রমুখ।

পরে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এসময় তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

নালিতাবাড়ীতে পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫