১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ১৫ বিজিবি’র অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

‎মঙ্গলবার (২১ এপ্রিল) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুলাঘাট বিশেষ ক্যাম্প অভিযান পরিচালনা করে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা কুলাঘাট চেকপোষ্ট ব্যবহার করে মাদক পাচার করবে, উক্ত তথ্যের আলোকে সোমবার (২০ এপ্রিল) রাত ৮টা ৩৫মিনিটে কুলাঘাট বিশেষ ক্যাম্পের আওতাধীন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার সাবরিখানা ব্রীজ নামক স্থানে বিশেষ চেক পোষ্ট পরিচালনার সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তিকে মোটর সাইকেল যোগে আসতে দেখে তার গতিবিধি লক্ষ্য করে থামার সংকেত দিলে উক্ত চোরাকারবারীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১শত ১১টি বোতলসহ মোটর সাইকেলটি জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ ১শত ১১টি বোতল, যার সিজার মূল্য ৪৪হাজার ৪শত টাকা এবং পালসার মোটর সাইকেল ১টি, যার সিজার মূল্য ১লক্ষ ৮০হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২রক্ষ ২৪হাজার ৪শত টাকা। এছাড়াও, চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীর তথ্য সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সব সময় আপসহীন। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

লালমনিরহাটে ১৫ বিজিবি’র অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

আপডেট সময় : ০৪:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬