০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর : দুদু

সেফ এক্সিট নিয়ে বিএনপির সঙ্গে আলাপ হয়নি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৭৬ Time View

ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন না হচ্ছে, ততক্ষণ ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা এখনো দেশে বিদেশে তৎপর।’

আজ শনিবার দুপুরে তাঁতীদলের ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রসঙ্গ তুলে ধরে এসময় তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক, তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি।’

তিনি বলেন, ‘আশা করি জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়গুলো জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাবে।’

Tag :
এখন আলোচনায়

ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর : দুদু

সেফ এক্সিট নিয়ে বিএনপির সঙ্গে আলাপ হয়নি

আপডেট সময় : ০৪:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫