
আর্স বাংলাদেশ এনজিও কার্পাসডাঙ্গা শাখার ম্যানেজার আব্দুল হামিদ জিন্নাহ নিখোঁজ
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আর্স বাংলাদেশ এনজিও’র ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কর্মরত আব্দুল হামিদ জিন্নাহ নিখোঁজের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী হুছনিয়ারা খাতুন। ৩০ জুন রবিবার বিকাল ৪টার দিকে কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা বটতলা মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য হুছনিয়ারা বলেন আমার স্বামী আব্দুল হামিদ জিন্নাহ আর্স বাংলাদেশ এনজিওর কার্পাসডাঙ্গা শাখায় ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে আর্স বাংলাদেশ এনজিওর আরএম সঞ্জয় কুমার বিশ্বাস আমার স্বামীকে বদলীর জন্য চাপ দিতে থাকেন।
তিনি আরও বলেন, আমরা এখানে কেবল মাত্র এক বছর আসার কারনে ও আমার ছোট দুটি বাচ্চা এখান কারের স্কুলে ভর্তি করার কারনে যাতে বদলী না হয় সেজন্য আমার স্বামী হেড অফিসে উদ্ধর্তন কর্মকর্তার সাথে যোগাযোগ করে বদলী বন্ধ করে। এতে করে চরম ক্ষিপ্ত হয়ে পড়েন আর এম সঞ্জয় কুমার বিশ্বাস। এর জের ধরে নানান ভাবে ফন্দি ফিকির করে গত ৪ মাস আগে আমার স্বামীকে আর এম সঞ্জয় কুমার বিশ্বাস ও জেড এম সাহেব বলে আমাদের উপর চাপ আসছে আমরা রিজায়েন লেটারে স্বাক্ষর করেছি আপনিও রিজাইন লেটারে স্বাক্ষর করেন তাহলে হয়তো সকলের চাকুরি থাকবে নইলে থাকবেনা। তারপর আসার স্বামী নিয়মিত অফিস করে আসছে। এরপর থেকে আর এম সাহেব ও জিম এম এ বিষয়ে আর কোন কথা বলেনি। এর জের ধরে গত ২৭/০৬/২০২৪ তারিখ সকাল ৮টার দিকে আমার স্বামী অফিসে গেলে আর এম সঞ্জয় কুমার বিশ্বাস বলে উঠেন আপনার চাকুরি নাই আপনি আর অফিসে আসবেন না। আমার স্বামী এর কারন জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার স্বামীকে বের করে দেই।
গত ২৯-৬-২০২৪ ইং তারিখে সকালে আর এম সঞ্জয় কুমারসহ অফিসের স্টাফরা মিলে আমার স্বামী জিন্নাহকে মুঠোফোনে অফিসে ডাকে আমার স্বামী তাদের জানাই আমার যখন চাকুরি নাই তখন আমি আর অফিসে যাবো না। এই কথা বললে আর এম সঞ্জয় কুমার, জেড এম এর নির্দেশ ক্রমে আর্স বাংলাদেশ এনজিওর কার্পাসডাঙ্গা ব্রাঞ্চের একাউন্টিং রুমা খাতুন, কর্মী আলামিন হোসেন, মনিরুল ইসলাম, রাজু, নতুন শাখা ম্যানেজার (আমার স্বামীকে বের করে দেবার পর যাকে নিয়োগ দেই) তিনি মিলে আমার ভাড়া বাড়িতে এসে আমার স্বামীকে জোর করি উঠিয়ে নেবার পায়তারা করতে থাকে। আমি এর কারন জানতে চাইলে কোন উত্তর না দিয়ে তারা এক পর্যায়ে আমার স্বামীকে নিয়ে চলে যায়। তারপর থেকে আমি আমার স্বামীর ব্যাবহৃত নাম্বারে ফোন দিলে তা বন্ধ পাচ্ছি। পরবর্তীতে আমি বাহিরে আমার স্বামীকে খুঁজতে গেলে অভিযুক্তরা আমার বাড়ি এসে আমাদের মোটরসাইকেলে তালা মেরে রেখে যায়। তখন আমি তাদের ফোন করলে তারা বলে এ বিষয়ে যদি থানা পুলিশ করিস তবে তোর স্বামীকে আর ফিরে পাবি না এবং তোর নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেবো। আমার স্বামী আজ দু’দিন ধরে নিখোঁজ। আমি দুটি শিশু সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছি আমি আমার স্বামীর সন্ধান চাই। আমার স্বামীকে ফিরে পেতে আমি প্রশাসনের উপর মহলের সুদৃষ্টি কামনা করছি। সেই সাথে সংবাদ সম্মেলনে তিনি জানান এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় তিনি একটি লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে আর্স বাংলাদেশ এনজিও’র আর সঞ্জয় কুমারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন আমি আপনার সাথে পরে কথা বলে সব জানাবো।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা 



















