১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচন পরবর্তী সহিংসতা

শৈলকুপায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নির্বাচন পরবর্তী সহিংসতায় শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামে গত শনিবার রাতে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট হয়।

ঝিনাইদহ শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের ১০টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জুন) রাতের দিকে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।

রবিবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে ছিলেন। চেয়ারম্যান পদে মোস্তফা আরিফ নির্বাচিত হওয়ার পর থেকে ফারুকের সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মফিজের সমর্থকদের মারধরসহ ও বাড়িঘরে হামলা চালিয়ে আসছে।

এরই জের ধরে শনিবার রাতে শেখড়া গ্রামে ফারুকের সমর্থক আমোদ ফকির ও গিয়াস বিশ্বাসের লোকজন মফিজের সমর্থক শাহাদাৎ, মনিরুল, আবুল কালাম, গফুর মোল্লা, মজিবর ও আজিবর শেখসহ ১০ জনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিত্যানন্দপুর ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস বলেন, উপজেলা নির্বাচনের পর থেকেই তার লোকজনের ওপর অত্যাচার চালিয়ে আসছে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা। তাদের ভয়ে এখনো বাড়ি ছাড়া আছে তার লোকজন।

জানতে চেয়ে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তার কোনো সাড়া মেলেনি।

ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ পাঠিয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সূত্র: প্রতিদিনের সংবাদ

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

নির্বাচন পরবর্তী সহিংসতা

শৈলকুপায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০৯:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪