১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার প্রথম বিভাগ ফুটবল লীগে খেলার যোগ্যতা অর্জন করলো চুয়াডাঙ্গার ৩ ফুটবলার

ঢাকার প্রথম বিভাগ ফুটবল লীগে খেলার যোগ্যতা অর্জন করলো চুয়াডাঙ্গার ৩ ফুটবলার। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির এ তিন ফুটবলার হলেন পাভেল, তরুণ ও মিনারুল। আসন্ন ঢাকার প্রথম বিভাগ ফুটবল লীগে খেলার বিষয়টি শুক্রবার ২৮ জুন নিশ্চিত হন এ তিন ফুটবলার।

চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির তরুণ ও মিনারুল ঢাকার লিটিল ফ্রেন্ডস ক্লাবের হয়ে এ বছর ফার্স্ট ডিভিশন লীগে অংশগ্রহণ করবে। এছাড়া পাভেল ঢাকার মুগদা স্পোর্টিং ক্লাবের হয়ে ফার্স্ট ডিভিশন লীগে অংশগ্রহণ করবে। বিষয়টি গতকালই ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির কোচ ও পরিচালক সাবেক কৃতি ফুটবলার তরিকুল ইসলাম তরু, খেলোয়ারদের কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে এ খবর জেনে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার তিন খেলোয়াড়কে ডেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ সময় নঈম হাসান জোয়ার্দ্দার খেলোয়াড়ের উদ্দেশ্যে বলেন, চুয়াডাঙ্গা একটি মফস্বল জেলা। এ জেলার প্রতিনিধি হিসেবে ঢাকায় গিয়ে ভালো খেলে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা তথা চুয়াডাঙ্গা জেলার মুখ উজ্জ্বল করবে আমি এটাই আশা করি।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

ঢাকার প্রথম বিভাগ ফুটবল লীগে খেলার যোগ্যতা অর্জন করলো চুয়াডাঙ্গার ৩ ফুটবলার

আপডেট সময় : ০৩:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪